ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় একজন মাদক পাচারকারী আটক করা হয়।
বুধবার (৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (৪ মার্চ) বুধবার ভোর ৪ টায় কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের একটি টিম টেকনাফ উপজেলার জিরো পয়েন্ট সি-বিচ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোর ৫ টায় কোস্ট গার্ড টেকনাফ
স্টেশনের সদস্যরা টেকনাফ উপজেলার জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক আসামী হচ্ছেন টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়ার মৃত মমতাজ মিয়ার ছেলে শহীদ হোসেন (৪০)।
জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)