• সমগ্র বাংলা

নওগাঁয় এতিম শিশুদের সম্মানে ডিসির ইফতার মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সরকারি শিশু পরিবার বালিকার নিবাসীদের (এতিম) সাথে জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ওই নিবাসের ৬৭জন এতিম শিশুদের অংশ গ্রহণে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার শেষে শিশুদের মাঝে ইদ উপহার হিসেবে প্রয়োজনীয় কসমেটি• সামগ্রী ও ইদ সেলামি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া সস্ত্রীক উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌর সভার প্রশাসক টি,এ মোমিন, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক মো: হাফিজার রহমান প্রমুখ। এমন সম্মানিত অনুষ্ঠানের আয়োজন করা এবং ইদ উপহার প্রদান করায় নিবাসের শিশুরা জেলা প্রশাসকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এসময় প্রধান অতিথি বলেন পবিত্র মাহে রমযানের মহিমান্বিত ও মানবিক আবহে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু পরিবারে বসবাসরত শিশুদের সঙ্গে ইফতার মাহফিল ও শুভেচ্ছা উপহার বিতরণ করার মতো এক মহৎ কাজ সম্পন্ন করতে পেরে খুবই ভালো লাগছে। এতিমরা আমাদের সন্তানের মতো। তাই আমরা যদি সরকারের পাশাপাশি নিজেদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে এই এতিমদের পাশে দাঁড়ানোর চেস্টা করি তাহলে এই শিশুরা নিজেদের এতিম মনে করবে না। নিজেদের একজন ভালো মানুষ হিসেবে বিনির্মাণ করতে এই ধরণের উদ্যোগ এই নিবাসের শিশুদের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। তাই এই শিশুদের সার্বিক বিকাশ ও কল্যাণে জেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর বলে তিনি জানান।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo