• সমগ্র বাংলা

সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জুয়েল, নওগাঁয় এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এম.এইচ.এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন জুয়েল নির্বাচিত হয়েছেন।

সোমবার রাতে জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন কার্যকরী কমিটি নির্বাচন পরিচালনা পরিষদের নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

অন্যান্য পদে বিজয়ীরা হলো সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তালেব ও সহ-সভাপতি আসাদুজ্জামান আল আজাদ, সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) সাঈদ হোসেন আল মুরাদ, সহ-সাধারন সম্পাদক (লাইব্রেরী) জহুরুল ইসলাম-২ এবং সহ-সাধারন সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) আরিফুল ইসলাম (স্বপন)।

এছাড়া বিজয়ী সদস্যরা হলেন নুসরাত-ই-আলম কেয়া, তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন-৩ (রানা), সুলতান মাহমুদ (রাজা), নাজমুল হুদা (রাফি), আতাউল ইসলাম (আশিক), আনোয়ার হোসেন-৪ (রানা) ও আলতাব হোসেন (উজ্জল)। বিজয়ীদের বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo