• সমগ্র বাংলা

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত মাছের চালান আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত মাছ খালাসের চেষ্টাকালে একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ১০কার্টুনে ৬০০ কেজি ওজনের রুই মাছের চালান আটক করা হয়েছে।

জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার যাত্রাবাড়ীর মেসার্স সাজ্জাদ ইন্টারপ্রাইজ ঘোষণাপত্রে কম মূল্যের ও ভিন্ন প্রজাতির মাছ উল্লেখ করলেও তল্লাশিতে উচ্চমূল্যের মাছ পাওয়া যায়। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। চালানটির বন্দর থেকে ছাড় করানোর দ্বায়িত্বে ছিলেন সিএন্ডএফ এজেন্ট আলেয়া ইন্টারপ্রাইজ।

বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি পরীক্ষা করা হয়। কন্টেইনার খুলে ঘোষণাপত্রের সঙ্গে পণ্যের মিল না থাকায় তাৎক্ষণিকভাবে চালানটি জব্দ করা হয়। পরে বিস্তারিত তদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

কাস্টমস সূত্রে আরও জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে পণ্যের ভুল ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি আমদানি-রপ্তানিতে অনিয়ম রোধে নজরদারি জোরদার করা হয়েছে। ফলে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য খালাসের সুযোগ কমে এসেছে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশন রাহাত হোসেন বলেন, আটককৃত মাছের চালান বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে নিলামের কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ ও দায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo