• সমগ্র বাংলা

নগর উন্নয়নে নতুন দিগন্ত কালীগঞ্জ পৌরসভায় চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় অবকাঠামোর উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (২ মার্চ) দুপুরে পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

এ সময় তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌর এলাকার নাগরিকদের জীবনমান উন্নত করা সরকারের অগ্রাধিকার।

তিনি আরও জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা ও নগর সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ পৌরসভার প্রশাসক এ.টি.এম কামরুল ইসলাম।  তিনি বলেন, প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, বিএনপি নেতা সোলায়মান আলম, ফরিদ মৃধা, লুৎফর রহমান, ইব্রাহিম প্রধান, মনির উদ্দিন পাঠান মিঠু ছাড়াও স্থানীয় বিএনপি, অঙ্কুশ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এসব উন্নয়ন কার্যক্রম কালীগঞ্জ পৌরসভার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo