ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ২ মার্চ (সোমবার) কেরাণীহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে পরিচালিত এ অভিযানে বাজার এলাকায় ব্যাপক তদারকি করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযান চলাকালে কেরাণীহাট বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় রাইহা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ থাকার সত্যতা পাওয়া যায়।
এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জাহেদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করে আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে মোট ৬০.৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল উপস্থিত ছিলেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...
দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

মন্তব্য (০)