• সমগ্র বাংলা

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ব্যাংক ভষ্মিভূত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে শহীদ  ডা: জিকরুল হক রোডে আগুন লেগে একটি বহুতল ভবনে থাকা ২ টি ব্যাংকের শাখাসহ ১০ টি দোকান পুড়ে ছাই হয়েছে। পানির অভাবে উদ্ধার কাজ ব্যহত হওয়ায় আগুন প্রায় ঘন্টাব্যাপী বহাল থাকে। দীর্ঘ সময় ধরে অব্যাহত অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

‎সোমবার (২ মার্চ) বেলা ১২ টার সময় শহীদ ডা. জিকরুল হক সড়কের একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তুলা ও কাপড়ের মত দায্য পদার্থ থাকায় মূহুর্তে তা ভয়াবহ রুপ নেয়।  এসময় খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে পৌঁছলেও পর্যাপ্ত পানির অভাবে উদ্ধার কাজ থমকে যায়।

‎পরে রংপুরের তারাগঞ্জ, দিনাজপুরের পার্বতীপুর ও নীলফামারীর উত্তরা ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট আসে। দমকল বাহিনী ও সাধারণ মানুষ যৌথভাবে চেষ্টা চালিয়ে এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পুরো সড়ক জুড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। 

‎এর মধ্যে আগুনে ফেরদৌস কটন হাউজ, আকবর কটন সপ, রাজা বেডিং হাউজ ও একরামুল হক কটন সপ নামে ৪ টি টিনসেট আধাপাকা দোকানের মালামালসহ সর্বস্ব পুড়ে যায়। এই আগুনের লেলিহান শিখায় পাশেই থাকা ৮ তলা ভবনে ছড়িয়ে পড়ে। 

‎এতে ভবনের দ্বিতীয় তলায় থাকা ঢাকা ব্যাংকের শাখায় ও তৃতীয় তলায় ঢাকা মার্কেন্টাইল এন্ড কো-অপারেটিভ ব্যাংকের শাখায় লাগে। এসময় পানি না থাকায় ব্যাংক দুটিতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সব পুড়ে যায়। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নিচ তলায় থাকা বেস্ট বাই শোরুম অল্পের জন্য রক্ষা পেয়েছে। 

‎আগুনের সূত্রপাত নিয়ে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আকবর কটন সপের পিছন থেকে আগুন ও ধোঁয়ার কুন্ডলি দেখতে পাওয়া যায়। 

‎সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহা ফাতিহা  তাকলিমা বলেন, আগুন নিয়ন্ত্রের জন্য সৈয়দপুর ফায়ার সার্ভিসের ইউনিট সহ পার্শ্ববতী তারাগঞ্জ  উপজেলা ফায়ার সার্ভিস, উত্তরা ইপিজেট ফায়ার সার্ভিস ইউনিট সহ ৮টি ইউনিট আগুন নির্য়ন্ত্রে কাজ করেন।  তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করা হবে।

‎মো: আনোয়ার হোসন, উপ-পরিচালক রংপুর রেঞ্জ  বলেন,  দুপুর সাড়ে  ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয় পানির সল্পতা থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা ব্রেক পেতে হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি। আর্থিক ক্ষতির কি পরিমান হয়েছে এখনও সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। 

 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo