ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বসতবাড়িতে ঢুকে ডাকাতি ও গৃহবধূকে ধর্ষণের ঘটনার মামলায় মো. সাহেব আলী (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুর।
সোমবার (২ মার্চ) দুপুরে র্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে রবিবার (১ মার্চ) দিবাগত রাতে নারায়ণগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সাহেব আলী উপজেলার ডিগ্রীরচর এলাকার ইব্রাহীম শেখের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত বছরের ৮ জানুয়ারি রাতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ইসলামপুর উপজেলার এক নারীর বসতঘরে প্রবেশ করে নগদ তিন লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ ৭৪ হাজার টাকার মালামাল লুট করেন। এ সময় ওই নারীকে তারা জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় মো. সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর র্যাব-১৪-এর কম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর লাবিব আহমেদ বলেন, ‘ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)