• সমগ্র বাংলা

পলাতক সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ ব্যবস্থায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে তার মরদেহ যশোরের বেনাপোল চেকপোষ্টে ফেরত পাঠানো হয়।

গত শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্টের পর জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo