ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : হাটবাজার ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পাবনার চাটমোহর উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হাবিবুর রহমানকে মারধর এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে রোববার কর্মসূচি পালন করা হয়।
রোববার (১ লা মার্চ) সকাল ১১টার দিকে চাটমোহর পৌরসদরের নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত পথসভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতারা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ও সরকারি দলের কিছু নেতাকর্মী বিভিন্নভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করছেন। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেন।
বক্তারা বলেন, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানা যায়নি।
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...
দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

মন্তব্য (০)