• সমগ্র বাংলা

পাবনায় দাদি-নাতনি হত্যা: মূল আসামি গ্রেফতার; সরঞ্জামাদি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শরিফুল ইসলাম (২৮) গ্রেফতার হয়েছেন। পুলিশ জানিয়েছে, তার দেখানো মতো স্থান থেকে একটি বাঁশের গুড়ি, হাতুড়ি ও রড উদ্ধার করা হয়েছে, যেগুলো হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১ মার্চ) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর ইসলাম। তিনি জানান, প্রধান আসামিকে ঘটনাস্থলে নেওয়া হলে তিনি ঘটনার বর্ণনা দেন এবং একাই এ অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরদিন সন্দেহভাজন হিসেবে শরিফুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা জানান। একই দিন রাত ১২টার দিকে নিহত সুফিয়া খাতুনের মেয়ে মর্জিনা খাতুন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার রাতে হঠাৎ কান্নার শব্দ শুনে কয়েকজন বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরদিন সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় নাতনি জামিলা আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সরিষার ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ জানায়, অভিযুক্ত শরিফুল ইসলাম নিহত জামিলা আক্তারের বাবা জয়নাল খাঁর খালাতো ভাই। সেই হিসেবে তিনি সম্পর্কে জামিলার কাকা এবং নিহত দাদি সুফিয়া খাতুনের আপন বোনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, জামিলার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ অনেক আগেই হয়েছে। তিন বোনের মধ্যে জামিলা ছিল সবার ছোট। ছোটবেলা থেকেই সে দাদি সুফিয়া খাতুনের সঙ্গেই থাকত। বাবা জয়নাল খা দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে দাদি ও নাতনি—দুজনই একসঙ্গে বসবাস করতেন।

জামিলা কোরআনের হাফিজিয়া পড়ার পাশাপাশি পাশের একটি দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। স্থানীয়দের ভাষ্য, শান্ত স্বভাবের এই কিশোরীর এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo