• সমগ্র বাংলা

পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা হেরিটেজ একশনের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) এর বাস্তবায়নে
নওগাঁ জেলার ৫টি উপজেলায় বাস্তবায়নাধীন স্যানিটেশন এন্ড হাইজিন প্রোমোটিং প্রজেক্ট ফর পারসন উইথ ডিজএ্যাবিলিটিজ ইন বাংলাদেশ প্রকল্পের জন্য ১০টি পদে মোট ৩৮ জন জনবল নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাদিয়াখালী দুস্থ মাতা মহিলা সমিতির সহযোগিতায় শনিবার দিনব্যাপী বেসরকারি উন্নয়ন সংস্থা পিডিপির প্রকল্প কার্যালযয়ে এই নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। ১০টি পদের বিপরীতে ৩৮ জনের এই নিয়োগ বোর্ডে মৌখিক পরীক্ষা গ্রহণ করেন বিডিএমএমএস'র এর নির্বাহী পরিচালক আলমগীর ইসলাম, প্রকল্প পরিচালক তাজ ইমরান, দাতা সংস্থার প্রতিনিধিসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) এর নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পি জানান, ৩ বছর মেয়াদী এই প্রকল্প নওগাঁ জেলার সদর উপজেলা, বদলগাছী, আত্রাই, রাণীনগর ও মান্দা উপজেলায় বাস্তবায়িত হবে। প্রায় শতাধিক আবেদনকারীর মাঝে তারা চেষ্টা করেছেন শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা, উপস্থিত বুদ্ধি ও সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান যাচাইয়ের মাধ্যমে এই নিয়োগ শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে সম্পন্ন করার। তিনি জানান শনিবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী অত্যন্ত সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল শিগগিরই নির্বাচিত প্রার্থীদের মোবাইল ফোনে বার্তার মাধ্যমে জানানো হবে।
এদিকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা সুষ্ঠু পরিবেশে স্বচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo