• সমগ্র বাংলা

পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে ১ জনকে হত্যার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙা ইউনিয়নের আলমনগরে পূর্ব শত্রুতার জের ধরে ইদ্রিস আলী (৫৬) নামের এক ব্যাক্তিকে হত্যার অভিযোগ করেছে পরিবার। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুল আজিজের ছেলে। 

মৃত ব্যক্তির ছেলে এনামুল দাবি করেন, সন্ধ্যায় আলম নগর এলাকায় চা এর দোকান থেকে বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে নওশের ও মনোয়ার ইদ্রিস আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় ইদ্রিস আলী মাটিতে লুটিয়ে পড়লে নওশের ও মনোয়ার দৌড়ে এলাকা থেকে পালিয়ে যায়। পরে ইদ্রিস আলীকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক ও পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এব্যাপারে পরিবারের পক্ষ থেকে চাটমোহর থানায় একটি হত্যা মামলা রুজু করার প্রস্তুতি চলছে। 

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত অবস্থায় ইদ্রিস আলীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

এ ব্যাপারে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু বকর সিদ্দিক জানান, লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo