• সমগ্র বাংলা

দ্রুততম সময়ে বগুড়ায় থমকে থাকা সকল প্রকল্পের কাজ শুরু হবে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণার বিষয়টি চূড়ান্ত দ্বারপ্রান্তে রয়েছে। যেহেতু বগুড়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা, তাই সিটি কর্পোরেশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন। তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে।

এছাড়াও রাজনৈতিক বৈষম্যের কারণে দীর্ঘ বছর পিছিয়ে থাকা বগুড়ার থমকে থাকা সকল প্রকল্পই ধীরে ধীরে শুরু হবে বলে জানান তিনি। সাধারণ জনগণের জন্য প্রয়োজন এবং বৃহত্তর সুফল বয়ে আনবে সেসব কার্যক্রম শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। বগুড়ার বিভাগ ভিত্তিক সকল সমস্যাগুলো চিন্তিতকরণে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জেলা প্রশাসকের নিকট হতে একটি প্রতিবেদনও চাওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভা এবং সভা পরবর্তী সাংবাদিকদের মাঝে ব্রিফিংকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। সাবেক প্রধানমন্ত্রী ও জননন্দিত নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বগুড়ার বৌ-মা। বর্তমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও এই বগুড়ার সন্তান। বগুড়া থেকে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। পরে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তিনি বগুড়া সদর আসনটি ছেড়ে দিয়েছেন। বগুড়ার মানুষ সব আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করেছেন। বগুড়ার মানুষের প্রচুর আশা-আকাঙ্খা রয়েছে। আমাদের কিছু বঞ্চনা ও দায়ভারও রয়েছে। সবকিছু বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সুন্দর বগুড়া গঠনের জন্য সকল এমপি একসঙ্গে কাজ করবেন। দীর্ঘ ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়ায় এবার কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের সম্ভাব্য কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।এর আগে প্রতিমন্ত্রী মতবিনিময় সভায় অংশ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নেতৃত্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ প্রশাসন এবং সরকারের বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সার্কিট হাউসে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে গার্ড অব অনার প্রদান করা হয়। 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo