ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গর্বিত সন্তান হাফেজ মো. আনিসুর রহমান ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে এলাকায় আনন্দের আবহ সৃষ্টি করেছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় তার এই কৃতিত্ব পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গর্বের অনুভূতি এনে দিয়েছে।
আনিসুর রহমান রাজধানীর উত্তরায় অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা আল-আরকাম শাখার অষ্টম শ্রেণির শিক্ষার্থী হিসেবে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন করে। পবিত্র কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও তার এমন ফলাফল প্রমাণ করে তার অধ্যবসায়, মেধা ও একাগ্রতা।
সে কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা আব্দুর রহমান আরমানের সন্তান।
ছেলের এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুর রহমান আরমান বলেন, ছোটবেলা থেকেই আনিসুর ধর্মীয় ও সাধারণ-উভয় শিক্ষায় মনোযোগী।
তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে তাকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। একই সঙ্গে তিনি সকলের কাছে তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেন।
বর্তমানে আনিসুর রহমান তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় নবম শ্রেণিতে অধ্যয়নরত। তার শিক্ষকরা জানান, আনিসুর একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় তার এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, আনিসুর রহমানের এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, বরং কালীগঞ্জ উপজেলার জন্যও একটি গৌরবের বিষয়। তারা তার ধারাবাহিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

মন্তব্য (০)