ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িতে গিয়ে তিনি এ ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় পাঁচটি পরিবারকে ঢেউ টিন, শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে মজিবুর মাতুব্বরের বাড়িতে একটি রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

মন্তব্য (০)