প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ক্লাবের কমিটির পদ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে ৮জন ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে ২জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গেল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জরুরী বিভাগের সামনে হাতাহাতির ওই ঘটনা ঘটে।
জানা গেছে, মেডিসিন ক্লাবের বর্তমান সভাপতি নাহিদকে মেয়াদ শেষের ২মাস আগেই কমিটির পদ ত্যাগ করতে চাপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ছাত্রদলের দুইপক্ষের নেতাকর্মীরা।
আহতদের মধ্যে ৩১ তম ব্যাচের শেষ বর্ষের ছাত্র নাহিদকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ বাদে একই ব্যাচের ছাত্র প্রতিপক্ষের সিফাদকেও হাসপাতালে ভর্তি করা হয়।
হাতাহাতির জের ধরে শহীদ ডাঃ ইউসুফ আলী হলে চড়াও হয়ে নাহিদ এবং তার গ্রুপের আবুল বাশার সজিবের বই খাতাসহ জিনিষপত্র আগুনে পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। আপততঃ চাপা উত্তেজনা বিরাজ করছে।
আগামীকাল ২৮ ফেব্রুয়ারী মহিলা শিশু বিষয়ক মন্ত্রী এ.জেড.এম ডাঃ জাহিদ হোসেনের মেডিকেল কলেজে ইফতার পার্টিতে অংশ নেওয়ার সূচি রয়েছে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...
দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

মন্তব্য (০)