• সমগ্র বাংলা

চাটমোহরে জামায়াতের টেন্ডারবাজীর অভিযোগে বিএনপি'র সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা পরিষদে হাট বাজারের টেন্ডার দাখিল নিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানকে মারপিটের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নাম প্রচার করে সাধারণ মানুষের কাছে কলুষিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে পৌর সদরের দোলং বিএনপি'র কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ সম্মেলনে চাটমোহর উপজেলা বিএনপি পৌর বিএনপি, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ ও সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু বক্তব্য প্রদান করেন। 

বক্তারা বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি টেন্ডার বাক্স ঘিরে রাখে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় সাধারণ ব্যবসায়ীরা ছাইকোলা হাটের টেন্ডার ড্রপ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল। এ সময় সাধারণ ব্যবসায়ীদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে জামাতের নেতাকর্মীরা। অবস্থা বেগতিক দেখে জামাতের নেতাকর্মীরা আমার কাছে সাহায্য চাইলে আমি তাদেরকে সাবধানে উপজেলা পরিষদ থেকে বাহিরে বের করে দেই। এ সময় ঐ সকল ব্যবসায়ীরা হাবিবুর রহমানকে মারধর করার চেষ্টা করেন। এ সময় বিএনপি'র কোন নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিল না। পরবর্তীতে জামায়াতে ইসলাম একটি সংবাদ সম্মেলনে বিএনপিকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে ঘটনার অপব্যাখ্যা করে। যে ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

বক্তারা আরো বলেন, তারা টেন্ডারবাজি করছিল আমাদের কোন নেতাকর্মী ঘটনাস্থলে ছিল না। কিন্তু কৌশলে আমাদের নাম ব্যবহার করে চাটমোহরকে উত্তপ্ত করার চেষ্টা করা করছে। যা কোনভাবেই বিএনপি বরদাস্ত করবে না।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo