• সমগ্র বাংলা

বাকৃবিতে ছাত্রদলের আয়োজনে সোহরাওয়ার্দী হলে ইফতার মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব এর উদ্যোগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হলের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে মোনাজাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশের সকল শহীদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।  

এ এম শোয়াইব বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সোহরাওয়ার্দী হল প্রতিষ্ঠার লগ্ন থেকেই একটি পরিবারের নাম। আমাদের এই হলের সকল ছাত্র মিলে মূলত একটি বৃহৎ পরিবার। আজকের এই ইফতার আয়োজনের মূল উদ্দেশ্য হলো এই পরিবারের ভাইদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আত্মার বন্ধন আরও সুদৃঢ় করা। এই ইফতারের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বের যে গভীরতা, তা যেমন ফুটে উঠবে, তেমনি আমাদের মধ্যে পরমতসহিষ্ণুতা ও সহমর্মিতার শিক্ষা জাগ্রত হবে। আমরা সবাই সবার সুখে-দুঃখে এভাবেই পাশে থাকতে চাই। সোহরাওয়ার্দী হল পরিবার সবসময় ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা।

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo