ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধভাবে ভারতে অবস্থান করার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ কালে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট প্যারেড গ্যালারির পেছন সাইড দিয়ে দেশে প্রবেশের সময় শরিফুল ইসলাম ভূঁইয়া (১৯) বিজিবির হাতে আটক হন। তার পিতা মজিবুল হক ভূঁইয়া। বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার আদ্রা গ্রামে। তার পাসপোর্ট নম্বর A16064469।
জানা গেছে, গত ০১ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিমান যোগে পর্তুগাল যাওয়ার উদ্দেশ্যে ভারতের দিল্লিতে গমন করেন। পরবর্তীতে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট তারিখ পিছিয়ে যাওয়ায় তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে তিনি ভারতে অবৈধভাবে অবস্থান করতে বাধ্য হন।
পরে দেশে ফেরার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
বিজিবি জানায়, আটককৃত বাংলাদেশি নাগরিককে আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর হয়েছে বলে জানা গেছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

মন্তব্য (০)