• সমগ্র বাংলা

কালীগঞ্জে স্থানীয়দের সহযোগিতায় বিপুল পরিমাণ বিদেশি বিয়ার জব্দ, গ্রেফতার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩৮ কার্টন (১,৮২৪ পিস) বিয়ার জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বিয়ার পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার পাথরঘাট সংলগ্ন চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রির ভেতরে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (৩৪), সুনামগঞ্জের ছাতক উপজেলার জৈন্তাপুর এলাকার মো. নিজামুদ্দিনের ছেলে মো. নাজির হোসেন (২১) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগলা এলাকার আব্দুল বারেকের ছেলে আমানউল্লাহ (২১)। এদের মধ্যে মেহেদী হাসান ও নাজির হোসেন কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া বিয়ার ও জব্দ করা পিকআপ ভ্যান থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo