• সমগ্র বাংলা

সংরক্ষিত নারী আসন পেতে বিএনপিতে আলোচনায় ঝড় ফোড়াতুন নাহার প্যারিসের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের উত্তরের পিছিয়ে পড়া জনপদ ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসন ঘিরে আলোচনায় ঝড় উঠে এসেছে জেলা মহিলা দলের ঠাকুরগাঁয়ের অগ্নিকন্যা খ্যাত সাবেক ভাইস চেয়ারম্যান,জেলা মহিলা দলের সভানেত্রী জনাবা ফোড়াতুন নাহার প্যারিসের।

তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এবং নির্বাচন করেন তিনি ভোট পান, এক লক্ষ ৫৫ হাজার ভোট পেয়ে বিজয় হয়েছেন ২০১৪ সালে।ফোরাতুম নাহার প্যারিস।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে সম্ভাব্য সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে দেখার প্রত্যাশা জোরালো হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় এই নারী নেতা। ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত। নারীর অধিকার, স্বনির্ভরতা এবং তৃণমূল নারী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগে তার ভূমিকা তাকে স্থানীয়দের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে ফোরাতুম নাহার প্যারিস, সংরক্ষিত মহিলা আসনের জন্য শক্ত অবস্থানে রয়েছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়ন উদ্যোগে তার সম্পৃক্ততা ঠাকুরগাঁও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে তারা মনে করছেন। ঠাকুরগাঁও দুই আসনে যে ঝাঝালো বক্তব্য দিয়েছেন আপনার ইতি পূর্বে যানেন আশা করি।

 স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশ বলছেন, ঠাকুরগাঁওয়ে উন্নয়ন ও নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত মহিলা আসনে যোগ্য, সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে ফোরাতুম নাহার প্যারিস সেই প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারেন। জেলার সকল অঙ্গ সংগঠন নেতা নেত্রীরা জানান।

ফোরাতুন নাহার প্যারিস বলেন, সদর উপজেলাসহ কয়েকটি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি। তাদের জীবনযাত্রার নানা সংকট, দুঃখ-দুর্দশা এবং দীর্ঘদিনের অবহেলার চিত্র খুব কাছ থেকে দেখেছি।

দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আমি ও আমার রাজনৈতিক পরিবার। বিগত ১৭ বছরে অনেক মামলা ও হামলার শিকার হয়েছি।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাব্যবস্থা শিক্ষাব্যবস্থা ও মৌলিক অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। 

মনোনয়নের বিষয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমি যদি ঠাকুরগাঁওয়ে মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তা হলে জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব। একটি আধুনিক, মানবিক ও উন্নত ঠাকুরগাঁও গড়ে তুলতে কাজ করতে চাই আমি ফোরাতুস নাহার প্যারিস।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের আশা, দলীয় হাইকমান্ড ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক বাস্তবতা ও নারীর প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফোরাতুন নাহার প্যারিস দলের একজন সক্রিয় কর্মী। 

আমাদের প্রত্যাশা দল ফোরাতুন নাহার প্যারিসের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফোরাতুম নাহার প্যারিস ঘিরে যে জন আলোচনা তৈরি হয়েছে, তা আসন্ন সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo