• সমগ্র বাংলা

চিরিরবন্দরে অবৈধ সার ব্যবসায়ীকে আর্থিক জরিমানা, ৮৫ বস্তা সার কৃষকের কাছে বিক্রি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আমতলী এলাকা দিয়ে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ সরকারি ভর্তুকির সার আটক করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একাধিক ভ্যান রিক্সায় করে ইউরিয়াসহ ৩ ধরনের সার জেলা শহরের দিকে পাচার করছিল অধিক মুনাফা লোভি ব্যবসায়ীরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী ভ্যানগুলো আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়  

 ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

চিরিরবন্দর থানার ইনচার্জ মাহমুদুল নবী জানান, সরকারিভাবে নিয়োজিত বিভিন্ন সার ডিলারের সাথে যোগসাজসে সার সংগ্রহ করে খোলাবাজারে চড়া দামে বিক্রির জন্য চিরিরবন্দরের জন্য বরাদ্ধ সার নেওয়া হচ্ছিল জেলা সদরে। এক স্হানের জন্য বরাদ্ধ সার অন্য এলাকায় পরিবহনের নিয়ম নেই। রাতেই ৮৫ বস্তা সার জব্দ করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছিল।  রাতেই মোবাইল কোর্ট পরিচালনা করে সার বিক্রেতা মাহমুদুলকে ৫০ হাজার টাকা এবং আরেক সার বিক্রেতা জাহাঙ্গীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তাসহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, অবৈধ ব্যবসায়ীর কাছে জব্দ করা ইউরিয়াসহ তিন ধরনের সার আজ বুধবার সকালে কৃষকের কাছে সরকার নির্ধারিত দরে বিক্রি করা হয়েছে৷ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo