প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে স্বামী পরিত্যক্ত নারীর এবং খানসামায় রিক্সা চালকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। তবে দুই জনের অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারন জানতে পারেনি তারা।
খানসামা থানার ইনচার্জ আব্দুল বাছেদ জানান, আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার মুন্সিপাড়া মহল্লায় শয়ন কক্ষের বাঁশের আড়ায় রিক্সচালক শফিকুল ইসলাম সাদা'র ঝুলন্ত অবস্হায় দেখতে পান স্বজনরা। সে ঢাকায় রিক্সা চালাতো। সে দুই সন্তানের জনক। পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে নেওয়া ঋনের ভার ছিল তার কাধে। ঋন কষ্টের কারনে সে আত্বহত্যা করেছে বলে ধারনা করছেন তারা।
এছাড়াও নবাবগঞ্জের কালাইচড়া গ্রামের বাবার বাড়ীর বসত ঘর থেকে ঝুলন্ত অবস্হায় সায়েলা পারভীন (৩৩) নামে স্বামী পরিত্যক্ত একজন নারীর লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক নুরুজ্জামান জানান, স্বামী পরিত্যক্ত সায়লা পারভীন ৬/ ৭ বছর ধরে বাবার বাড়ীতে আশ্রিত ছিল। আজ বুধবার সকালে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর কারন নির্নয়ে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

মন্তব্য (০)