ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীর বলিভদ্রপুর এলাকায় ট্রাক চাপায় একজন নারী আরোহিসহ অটোভ্যান চালক নিহত হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।
নিহত দু'জনের মধ্যে আরোহি রুমানা খাতুন (২২) দিনাজপুরের ফুলবাড়ীর বারাইহাট গ্রামের সুমন ইসলামের স্ত্রী এবং অটোভ্যান চালক আইনুল সরকার (৫৩) একই উপজেলার আলাদিপুরের কফিল উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার উপ পরিদর্শক আশরাফুল আলম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর বলিভদ্রপুর এলাকায় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যান চালক আইনুল সরকার এবং গুরুত্বর আঘাতের কারনে নারী আরোহি রুমানা খাতুনও নিহত হয়েছে। ট্রাক ফেলে হেলপারসহ চালক পালিয়ে গেছে। সুরতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে লাশ হস্হান্তর করা হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

মন্তব্য (০)