• সমগ্র বাংলা

আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: আগামীর ঈশ্বরগঞ্জকে অপরাধ মুক্ত পরিকল্পিত ও উন্নয়নশীল উপজেলা গড়তে ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তার ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮শ শিক্ষার্থী ও তরুণ টাউন হল মিটিংয়ে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন। বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থী ও তরুণদের নিবন্ধন স্থানীয় রাজনীতিতে ব্যাপক সাড়া জাগিয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ঈদের পরের দিন অথবা তার পরের দিন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে একটি টাউন হল মিটিং আয়োজন করতে চান। “আগামীর ঈশ্বরগঞ্জ নিয়ে সবার ভাবনা জানতে চান। দলমত নির্বিশেষে জ্ঞানী আর বুদ্ধিমান প্রজন্ম এক হতে হবে” এমন আহ্বান জানান তিনি।

এর পর ১৮ ফেব্রুয়ারি দেওয়া এক পোস্টে তিনি ঈশ্বরগঞ্জের কয়েকটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের কাজের প্রশংসা করে তিনি লেখেন, “আমি ঈশ্বরগঞ্জের কয়েকটি সংগঠনের সাথে কাজ করে অনেক তৃপ্তি পেয়েছি। এরা নিঃস্বার্থভাবে কাজ করেছে এবং তাদের ভিশনও আছে। কাঁচামাটিয়া, আলোর অনির্বাণ, স্বপ্ন পথিক এর মধ্যে অন্যতম।” তিনি ইউনিয়ন ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষিত স্বেচ্ছাসেবকদের এক প্ল্যাটফর্মে আনার আহ্বান জানিয়ে বলেন, যারা ক্লাইমেট, টেক, ডিজিটাল রাইটস ও নতুন উদ্যোগ নিয়ে কাজ করবে, তাদের সমন্বয়ে একটি ডাটাবেইজ তৈরি করতে চান তিনি। তাঁর ভাষায়, “সমস্ত তরুণ মিলেই ভালো কিছু করা সম্ভব। আসুন সবাই মিলে বদলে যাই।”

১৯ ফেব্রুয়ারি গুগল ফরমের লিংক শেয়ার করে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, প্রগতিশীল শিক্ষক, অ্যাকটিভিস্ট, কনটেন্ট ক্রিয়েটর, তরুণ নেতৃত্ব এবং প্রযুক্তি ও পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তিদের নিবন্ধনের আহ্বান জানান। এতে ব্যাপক সাড়া পড়ে।

২৪ ফেব্রুয়ারি দুপুরে দেওয়া পোস্টে এমপি মাজেদ বাবু জানান, ইতোমধ্যে প্রায় ২৮০০ জন টাউন হল মিটিংয়ের জন্য নিবন্ধন করেছেন। তিনি বলেন, “এতো বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের ইচ্ছা আমাকে আশাবাদী করেছে। সবার অংশগ্রহণেই আমরা একটি ব্যতিক্রম উপজেলা পাবো।” অংশগ্রহণকারীর সংখ্যা বিবেচনায় ভেন্যু পরিবর্তনের কথাও জানান তিনি।

একইদিন সন্ধ্যায় দেওয়া আরেক পোস্টে তিনি টাউন হল মিটিংয়ের পর জেন-জি প্রজন্মের সঙ্গে আলোচনা করে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে দলমত নির্বিশেষে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি কঠোর বার্তা দেন। “অপমানিত হতে না চাইলে, নির্মূল হতে না চাইলে মাদক ব্যবসায়ীরা এই ঈশ্বরগঞ্জ ছেড়ে চলে যান। প্রতিটি আনাচে-কানাচে আপনাদের খুঁজে বের করবো।”

মেধাবী তরুণদের নিয়ে ডাটাবেইজ তৈরি, মাদক ও অপরাধ নির্মূল করতে ঈশ্বরগঞ্জকে একটি সমন্বিত ও ভিশনভিত্তিক উদ্যোগের ইঙ্গিত দিচ্ছেন এমপি মাজেদ বাবু। 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo