ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এসময় আগুন দেখে পার্শ্ববর্তী লোকজন দ্রুত গিয়ে নিজস্ব উদ্যোগে আগুন নেভাতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দোতলায় কালো ধোঁয়া দেখতে পাওয়া যায় । এ সময় ভবনের দোতলায় আগুন জ্বলতে দেখে পার্শ্ববর্তী সিঙ্গার শোরুমের ম্যানেজার দ্রুত গিয়ে তাদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনলাগা কক্ষে গিয়ে দেখা যায় ভেতরে থাকা আবর্জনা ও ককশিট পুড়ে গেছে। কেবা কারা আগুন দিয়েছে এটি কেউ বলতে পারেনি।
সিঙ্গার শোরুমের ম্যানেজার মোঃ মিজানুর রহমান জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই তাদের গোডাউনের ছাদের উপর কালো ধোঁয়া দেখতে পান। গোডাউনে আগুন লেগেছে ভেবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের দোতালায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তিনি তাদের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। কিভাবে আগুন লেগেছে এটি তিনি বলতে পারেননি।
শ্রীপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ খাইরুল ইসলাম জানান,আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আগুন লাগার কোন খবর পাননি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে শ্রীপুর থানার ওসিকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা জানান,ঘটনা স্থল পরিদর্শন করেছি। আওয়ামীলীগ অফিসের দোতলার কক্ষে আবর্জনা ককশিট ছিটানো ছিল। কেবা কারা ধূমপান করতে গিয়ে হয়তো অসাবধানতা বসত সিগারেটের আগুন ফেলে থাকতে পারে। এতে ওই কক্ষের ককসিট পুড়ে যায়।
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...
দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

মন্তব্য (০)