• সমগ্র বাংলা

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় আলোচিত পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গাজী মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানার গাতিপাড়া গ্রামে হামলার শিকার হয়ে পল্লী চিকিৎসক আল-আমিন (৩৫) মারা যায়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরবর্তীতে র‍্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। #

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo