• সমগ্র বাংলা

গোপালপুরে ৮টি ঘোড়া জ'বাইয়ের সময় হাতেনাতে আটক ৪জন পুলিশের সোপাদ, এলাকায় চাঞ্চল্যকর দৃষ্টি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জ'বাই করে মাংস প্রস্তুতের সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে গোপালপুর থানাধীন ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা মোঃ হাফিজুর রহমানের (পিতা: মোঃ আমজাদ আলী) বসতবাড়িতে ১২টি ঘোড়া জ'বাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জ'বাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল।

বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—১. মোঃ হৃদয় (২৩), পিতা: হাসান হাওলাদার, গ্রাম জামগড়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা।২. মোঃ সুমন (২০), পিতা: মৃত ওয়াজেদ আলী, গ্রাম তৈয়বপুর, থানা আশুলিয়া, জেলা ঢাকা।৩. ফরহাদ (৩০), পিতা: মৃত আবু তাহের, গ্রাম ধনিয়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা।৪. আমিনুল ইসলাম (২৪), পিতা: মোফাজ্জল হোসেন, গ্রাম মহিষখোঁচা, থানা আদিতমারী, জেলা লালমনিরহাট।

স্থানীয়রা তাদের আটক করে মারধর করে। পরে গোপালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ৮টি ঘোড়া জবাই করার সময় চারজনকে আটক করে জনতা, পরে পুলিশ খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে তাদের বিরুদ্ধে আইননক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo