• সমগ্র বাংলা

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন ইমন (৩৯) নামের এক যুবক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক–বাবুল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমন মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে।

নিহত ইমনের বাবা ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগ শেষে সোমবার রাত সাড়ে ৭টার দিকে জামিনে কারাগার থেকে বের হয়ে বাসায় আসে ইমন। বাসায় আসার কিছুক্ষণ পর ফেরদৌস নামের এক ব্যক্তি মোবাইলে ফোন করে তাকে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় বাবুল মিয়ার বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে ফেরদৌস তার ছেলেকে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, বিল্লালের ছেলে হৃদয়সহ আরও কয়েকজনের হাতে তুলে দেন।

এরপর জাহিদসহ অপর সন্ত্রাসীরা ইমনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় ইমন দৌড়ে পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ইমনকে শহরের খানপুর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওমর খৈয়াম আরও জানান, হত্যাকারীদের মধ্যে চক্ষু হৃদয়ও সোমবার জামিনে কারাগার থেকে বের হয়েছেন। নিহত ইমন তার সঙ্গে ইলেকট্রিকের কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছেন।

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo