ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ডন হিসেবে পরিচিত রাজবাড়ী জেলার কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ (৩৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। গত (২২ ফেব্রুয়ারি) রোববার দিবাগত রাতে নিশ্চিন্তপুর গ্রামের একটি বাগান থেকে তার সহযোগী অসীম শিকদারসহ (২১) তাকে আটক করা হয়।
ঘটনার রাতে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঁঠালবাগানে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় জনতা মাধব ও অসীমকে ঘিরে ফেলে। পরে মধুখালী থানা পুলিশে খবর দিলে এসআই কামরুজ্জামান ও এসআই মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২টি সীসার কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মাধব ঘোষ রাজবাড়ী ও আশপাশের জেলার অপরাধ জগতের এক আতঙ্কের নাম। মাদক ব্যবসা থেকে শুরু করে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড—সবখানেই তার বিচরণ ছিল। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। মাধব ঘোষের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ও তার সহযোগীকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)