ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সাতকানিয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকায় জনৈক মানিকের মুরগির খামারের সামনে অভিযান পরিচালনা করে।
এসময় মো. সাইফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের ছগিরাপাড়া এলাকার বাসিন্দা। আটককালে তার কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণীর ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ।
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

মন্তব্য (০)