• সমগ্র বাংলা

নওগাঁয় টাকা ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে কারাগারে গেলেন বিকাশ কর্মী সাব্বির

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় লক্ষাধিক টাকা আত্মসাৎ এর জন্য ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে নিজেই কারাগারে গেলেন বিকাশ কর্মী সাব্বির হোসেন। রবিবার রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান শহরের দয়ালের মোড়ের বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস মাশরুম ইন্টারন্যাশনালের  স্বত্বাধিকারী গত ২০শে ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সুপারকে ফোনে জানান যে তার বিকাশ এজেন্টের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার মো: সাব্বির হোসেন বিকাশের অফিসিয়াল কাজের সময় সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের হাসাইগাড়ী বিল এলাকার কোল্ড স্টোরেজদের পশ্চিম দিকের ব্রিজের দিকে পাকা রাস্তায় নির্জন এলাকায় দেড় লক্ষ টাকাসহ ছিনতাইর শিকার হন। সংবাদ পাওয়ার পরপরই সেই এলাকায় জেলা গোয়েন্দা শাখা এবং নওগাঁ সদর থানার দুটি পৃথক পৃথক টিম প্রেরণ করা হয়। জেলা গোয়েন্দা শাখা সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদে সাব্বির হোসেন জানান যে ২০শে ফেব্রুয়ারি দুপরের দিকে একটি সাদারঙের মাইক্রোবাস হাসাইগাড়ী বিলের কোল্ড স্টোরের নির্জন এলাকায় আসে এবং কয়েকজন ছিনতাইকারী বিকাশ এজেন্ট সাব্বিরের মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় এবং ব্যাগে রক্ষিত ১.৫ লক্ষ টাকা ছিনতাই করে দ্রুত চলে যায় ।

ছিনতাইকারীকে গ্রেফতার করার জন্য উভয় পুলিশ দল অভিযান শুরু করে। হাসাইগাড়ি বিল এলাকার প্রবেশ এবং বাহির হওয়ার পথের সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে এবং বিকাশ এজেন্ট সাব্বিরের প্রদত্ত তথ্য সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার সদস্যদের বেশ সন্দেহ হয়। এর পরিপ্রেক্ষিতে ২১ তারিখ সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জেলা গোয়েন্দা শাখায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদের  এক পর্যায়ে বিকাশ এজেন্ট সাব্বির স্বীকার করেন যে ১.৫ লক্ষ টাকা ছিনতাইয়ের নাটক তিনি নিজেই সাজিয়েছেন। গত এক বছর সময় যাবত সাব্বির অনলাইন জুয়া এবং ক্যাসিনোতে আসক্ত  হয়েছেন। জুয়া এবং ক্যাসিনোর টাকা জোগাড় করার জন্য এবং তার বসের টাকা আত্মসাৎ করার জন্য বিকাশ অফিসার সাব্বির এই  নাটক সাজিয়েছেন।

সার্বিক বিষয় উপলব্ধি করে এবং সত্যি তথ্য জানার পর বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস মাশরুফ ইন্টারন্যাশনালের অপারেশন ম্যানেজার তন্ময় কুমার ঘোষ বিকাশ সেলস ডিস্ট্রিবিউশন অফিসার সাব্বির হোসেনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশ্বাসভঙ্গের এবং আত্মসাতের নিয়মিত মামলা করেন। অতঃপর জেলা গোয়েন্দা শাখা সাব্বির হোসেনকে গ্রেফতারপূর্বক সোমবার সকালে আদালতে সোপর্দ করেছে।

জেলাজুড়ে এমন প্রতারক, ছিনতাইকারী, মাদককারবারীসহ সকল প্রকারের অন্যায় ও অনৈতিক কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় জেলা পুলিশ তৎপর রয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুন্দর রাখতে সঠিক তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের এমন কর্মতৎপরতা আগামীতেও অব্যাহত রাখার কথা জানান জেলার এই প্রধান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo