• সমগ্র বাংলা

পাবনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিলের পরে গ্রেপ্তার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পরিত্যক্ত জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জয়বাংলা স্লোগান এবং পরে বিক্ষোভ মিছিল করেন বেশকিছু দলীয় নেতাকর্মী।

এসব কার্যক্রমের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে রাতে অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা (৩৮) ও এক নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য রাজু আহমেদ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আলামিন মালিথা পাবনা পৌর সদরের চকছাতিয়ানী মালিথাপাড়া এলাকার মৃত আবুল কালাম মালিথার ছেলে এবং রাজু আহমেদ গোবিন্দা মহল্লার আফতাব হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। সে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে দীর্ঘ ১৮ মাস পর পরিত্যক্ত পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পতাকা উত্তোলন, স্লোগান, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আওয়ামী লীগ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। 

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo