• সমগ্র বাংলা

নড়াইলে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে নড়াইলে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল সালাম বলেন, "একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। এই চেতনাকে ধারণ করেই আমাদের সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে। বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এবং বর্তমান বিশ্বে বাংলা ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo