ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : সিয়াম সাধনার মাস মাহে রমজান। আর এ রমজানে নবর্বিাচিত এম পি আলহাজ জসিম উদ্দিন বেছে নিলেন এতিম শিশুদেরকে। অসহায়,আশ্রয়হীন এতিমের মুখে হাসি ফুটাতে তিনি ব্যবস্থা করলেন ইফতার মাহফিলের। সাথে মতবিনিময় করলেন সাংবাদিককদের সাথে।
২০ ফেব্রুয়ারী চট্টগ্রাম-১৪ আসনের এম পি আলহাজ মো: জসিম উদ্দিন তাহার বাসভবন চত্বরে অনুষ্টিত মাহফিলে ২ শতাধিক এতিম শিশুদের সাথে এম.পি মিলিত হন। এ সময় তিনি বলেন, আল্লাহর রাছুল (স.) এতিম ছিলেন, তাই আমি এতিমদের কে সর্বপ্রথম অগ্রাধিকার দিতে চেষ্টা করেছি। মাহফিলে ২শতাধিক এতিম কে পবিত্র ঈদ উপলক্ষে পরনের নতুন জামা, পায়জামা, পাঞ্জাবী, টুপি, গেঞ্জি, জুতা সহ পুরো সেট উপহার দিয়ে এক নজির সৃষ্টি করেছেন।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ৭টি এতিমখানার ২শতাধিক এতিমদের উদ্দেশ্যে আরো বলেন, আমি সব সময় এতিম অসহায়ের পক্ষে থাকব। সাংবাদিকদের মতবিনিময়কালে নব-নির্বাচিত এম পি বলেন, আমার সংসদীয় এলাকা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) টেন্টারবাজমুক্ত, চাঁদাবাজ মুক্ত করে ছাড়ব। সালিসের নামে হয়রানি করা যাবেনা সি.এন জি , রিকসা হতে চাঁদাবাজি করা যাবে না। আমার ব্যাক্তিগত তরফ থেকে ঈদ উপলক্ষে সি.এন জি চালক ও তাদের স্ত্রীদের জন্য বিশেষ উপহার দেয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ।
সালিসকারদের সম্মানি ও যাতায়তের ব্যবস্থা আমি ই করে দেব। আমি চট্টগ্রাম-১৪কে আদর্শ সংসদীয় এলাকায় রূপান্তর করতে চাই। চিকিৎসাসেবা, শিক্ষা, কৃষি সহ সকল ধরনের মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় আমার কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্যে আমি সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ইফতার মাহফিলে সাংবাদিক ও এতিমদের নিয়ে মুনাজাত করেন, মাওলানা মো. মোজাহেরুল কাদের।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)