• সমগ্র বাংলা

ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো নওগাঁর সর্বস্তরের মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে নওগাঁর সর্বস্তরের মানুষরা। এসময় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে হাতে ফুল নিয়ে হাজারও মানুষের ঢল নামে।

শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, জেলা প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। পরে একে একে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। একই ভাবে জেলার ১১টি উপজেলাতেও উপজেলা প্রশাসন ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় সাংসদ জাহিদুল ইসলাম ধলু নতুন উদ্যোমে ফেব্রুয়ারীর আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo