• সমগ্র বাংলা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৫ মানব পাচারকারী আটক: বন্দি থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে পাচারের জন্য  বন্দি রাখা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় ৫ মানব পাচারকারী আটক করা হয়। এরা হচ্ছে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী কোনাপাড়ার মৃত বদিউল আলম'র ছেলে নবী হোসেন (২৭), বড়ডেইল এলাকার মোঃ আলম"র ছেলে মাহফুজ উল্লাহ (১৮), মহেশখালী উপজেলার কেরুনতলী এলাকার 

শামসুল আলম"র ছেলে মোঃ রায়হান (২০), উখিয়া কুতুপালং ১ নং ক্যাম্পের ইসা খলিল"র ছেলে শফিক আলম (২২) ও কুতুপালং ৩ নং ক্যাম্পের মৃত আব্দুল হাবিব"র ছেলে লাল মিয়া।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে  ( ১৯ ফেব্রুয়ারি)   বৃহস্পতিবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও  টেকনাফ  স্টেশনের সদস্যরা  উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আভিযানিক দল বোটটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে ৩ জন নারী, ১৩ জন 

শিশু ও ৩৯ জন পুরুষসহ মোট  ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।  এসময় ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড  টেকনাফ  স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার রিফাত মাহমুদ এক ব্রিফিং এ জানান , কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। 

উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের  আইনানুগ ব্যবস্হা নেওয়া রয়েছে বলেও জানান লেঃ কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo