• সমগ্র বাংলা

বাকৃবিতে আড়াই হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণইফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থীদের নিয়ে গণইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর থেকেই ইফতার উপলক্ষে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উপস্থিত হতে থাকে। বিকেল থেকেই মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে লোকে লোকারণ্য।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আবু নাসির ত্বোহা বলেন, রমজান মাসে তাকওয়া অর্জনের লক্ষ্যেই আমরা ইফতার বিতরণের এই উদ্যোগ নিয়েছি। তাকওয়া অর্জনের অন্যতম উপায় হলো নিজের খাবার ও আনন্দ-বেদনা অন্যের সাথে ভাগ করে নেওয়া। আমাদের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করা। এমন আয়োজনের মাধ্যমে আমতা এই বার্তা দিতে চাই যে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী একটি খেজুর বা এক গ্লাস পানি দিয়ে হলেও যেন আমরা অন্যের পাশে দাঁড়াই। এই শেয়ার করার মানসিকতার মাধ্যমেই  মুসলমানদের ইফতারের যে সুন্দর সংস্কৃতি, তার প্রকৃত বিকাশ ঘটবে ইনশাআল্লাহ।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কৃষিবিদ আবদুল্লাহ আল মঈন বলেন, রমজান মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের ও উৎসবের একটি মাস। তবে বাকৃবিতে সুবাদে অনেক শিক্ষার্থীকেই পরিবার ছেড়ে দূরে থাকতে হয়, যার ফলে ইফতারের সময় তারা ঘরের সেই আমেজটুকু মিস করেন। আমাদের এই ইফতার আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থী ভাইদের মাঝে পরিবারের সাথে ইফতার করার সেই চিরচেনা অনুভূতিটুকু ফেরাতে যথাসম্ভব চেষ্টা করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রতিটি অনুষদ বা হল ভিত্তিক এমন উদ্যোগ গ্রহণ করত, তবে আমাদের এই একাকীত্ব ও পরিবারের অভাববোধ অনেকাংশেই দূর হতো।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo