• সমগ্র বাংলা

আমি তেলবাজি পছন্দ করিনা-খন্দকার আবু আশফাক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার প্রতিনিধি: আমি তেলবাজি পছন্দ করিনা। আমার নামের আগে মাটি ও মানুষের নেতা বলবেন না। আজ থেকে আমার ছবি ব্যবহার করে কেউ ব্যানার পোস্টার বানাবেন না বলে মন্তব্য করেছেন দোহার নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

তিনি আরও বলেন, আজ থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। দোহার নবাবগঞ্জে কোন প্রকার মাদক ব্যবসা চলবে না। অভৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধেও হুসিয়ারি প্রদান করেন তিনি।

বৃস্পতিবার বিকেলে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনের শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। এ সময় উপস্থিত সংবাদিকদেকে বলেন, আপনারা স্বাধীনভাবে সত্য লিখবেন। বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই বিএনপি গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপত্বিতে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিগ সিবগাত উল্লাহর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, দোহার উপজেলা ও পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষগন এবং প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo