• সমগ্র বাংলা

নওগাঁয় ট্রাক্টর, পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য গ্রেফতার: চারটি ট্রাক্টর একটি পিকাপ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: গত কিছু দিন ধরে নওগাঁর মান্দা থানা এলাকায় বেশ কয়েকটি ট্রাক্টর /পাওয়ার টিলার চুরির ঘটনা ঘটে। এর পরিপেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় মান্দা থানা পুলিশ তথ্য প্রযুক্তি বিশ্লেষন ও গোপন সংবাদ পর্যালোচনা করে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে চোর সন্দেহে মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী জেলার মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসামী লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মিলন হোসেনের (৫০) হেফাজতে থাকা চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়। পরবর্তিতে আন্ত:জেলা ট্রাক্টর চোর চক্রের সদস্য ফারুক হোসেন এবং  মিলন হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরো কয়েকটি ট্রাক্টর চুরির কথা পুলিশের নিকট স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের দেখানো স্থান থেকে সেই সাথে তাদের হেফাজত থেকে মান্দা থানা পুলিশ সরজমিনে উদ্ধার অভিযান চালিয়ে আরো তিনটি পাওয়ার টিলার উদ্ধার করে। সেই সাথে পাওয়ার টিলার চুরি করার পর চোরদের চোরাই পাওয়ার টিলার আনা নেওয়ার কাজে ব্যবহৃত মিনি পিক আপ জব্দ করা হয়েছে।

ট্রাক্টর হারানোর অভিযোগকারী দুইজনবাদী রহিদুল ইসলাম এবং জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এই সাফল্যজনক অভিযানে অত্যন্ত আনন্দিত। পাওয়ার টিলারগুলো উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীরা। কৃষি নির্ভর মান্দা এলাকার কৃষি কাজে ব্যবহৃত চারটি পাওয়ার টিলার উদ্ধার এবং চোর চক্রের দুইজন সদস্য গ্রেপ্তার হওয়ায় স্থানীয় গ্রামবাসীরা মান্দা থানা পুলিশ তথা নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বুধবার পুলিশ সুপার এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন জেলায় অপরাধ প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি অপরাধ প্রতিরোধে জনসাধারণকে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। আটকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo