• সমগ্র বাংলা

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা, আসবাবপত্র ও শস্য ভস্মীভূত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদরের হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বিলডুমুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘরে থাকা বিপুল পরিমাণ ধান, রবি শস্য এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

 ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে বিকট শব্দে হুমায়ূন মোল্যার পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। মুহূর্তের মধ্যেই তারা ঘরে আগুন জ্বলতে দেখেন। তবে আগুনের সময় ওই নির্দিষ্ট ঘরে কোনো সদস্য না থাকায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি। পরিবারের দাবি, দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক বিরোধের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করেছেন। এই কারণে ক্ষুব্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা তাদের বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ধানের শীষের সমর্থক ও হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু।

তিনি বলেন বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা নিজেরাই এই ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটি একটি গভীর ষড়যন্ত্র। আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ ও এর পেছনে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo