ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে।
মঙ্গলবার বিকালে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষর নিকট হস্তান্তর করেন। ফেরত ২৮জন শিশু-কিশোরদের মধ্যে ১১ জন কিশোর ও কিশোরী এবং ১৭টি শিশু রয়েছে ।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন সীমান্ত পথে বাবা মায়ের সাথে আবার কেউ নিজে দালালদের মাধ্যেমে ভারতে যায়। সেখানে পুলিশের কাছে আটক হয়ে তারা আদালতের মাধ্যেমে জেলে যায়। পরে সেখানকার বেসরকারী সংস্থা আদালত থেকে ছাড়িয়ে তাদের নিজ শেল্টার হোমে রাখে। আজ বিকালে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরত আসছে। ইমিগ্রেশনের কাজ শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে বন্দী জীবন থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে খুশিতে আত্মহারা দেখা যায় শিশুদের।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...
দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...

মন্তব্য (০)