• সমগ্র বাংলা

জামালপুরে মালচিং পদ্ধতিতে টমেটো চাষে বিপ্লব: খরচ কমিয়ে মুনাফায় সফল কৃষক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : ​জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারীতে জলবায়ু সহিষ্ণু ‘মালচিং’ প্রযুক্তিতে টমেটো চাষে ব্যাপক সফলতা পাওয়া গেছে।

এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বারুয়ামারীর গোলাপ রব্বানীর উঠানে এক বিশাল ‘কৃষক মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান সরকারের (ANCP) সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন ‘জেসমিন’ (GESMIN) প্রকল্পের আওতায় এই ডেমো প্লটে এই মালচিং পদ্ধতি প্রদর্শনী ও মাঠ দিবস পরিচালিত হয়। জলবায়ু স্মার্ট কৃষি (CSA) কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে আধুনিক এই প্রযুক্তির বহুমুখী সুফল তুলে ধরা হয়।

​মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক। এছাড়া সংশ্লিষ্ট ব্লকের ৩ জন উপসহকারী কৃষি কর্মকর্তা (SAAO) কারিগরি সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানে এলাকার প্রায় ৯০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
​

অনুষ্ঠানে জানানো হয়, মালচিং প্রযুক্তি ব্যবহারের মূল উদ্দেশ্য হলো: মাটির আর্দ্রতা ধরে রেখে সেচ খরচ ও পানির অপচয় কমানো। ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ হ্রাস করা। জমিতে আগাছা জন্মানো বন্ধ করা এবং বালাইনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষা করা।
​সারের যথাযথ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা। ​উন্নত ও বিষমুক্ত ফলনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি করা।
​

সফলতার চিত্র তুলে ধরে জানানো হয়, বারুয়ামারী এলাকার কৃষক তারজিনা বেগম মাত্র ১৫ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন। তার মোট খরচ হয়েছে ১৫,৪২১ টাকা, যার বিপরীতে তিনি ইতোমধ্যে ৬৬,৪০০ টাকার টমেটো বিক্রি করেছেন।
​

উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, "জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মালচিং একটি অত্যন্ত কার্যকর প্রযুক্তি। এতে শ্রম ও খরচ দুই-ই কমে, আবার ফলন হয় বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত। আমরা বারুয়ামারীর এই সফলতাকে পুরো উপজেলায় ছড়িয়ে দিতে চাই।"
​

মাঠ দিবসে অংশগ্রহণকারী স্থানীয় কৃষকরা জানান, আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদে প্রচুর সার ও শ্রমিক লাগত, কিন্তু মালচিং পদ্ধতিতে তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে আগামীতে আরও বড় পরিসরে এই প্রযুক্তিতে সবজি চাষের পরিকল্পনা করছেন তারা।

মন্তব্য (০)





image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

১

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

২

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৩

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

image

উলিপুরে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...

image

ফরিদপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে ৪টি বিদ্যালয় ভবন ও বন্যা আশ্র...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...

  • company_logo