• সমগ্র বাংলা

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার করা হয়েছে ।  কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ ভাবে টেকনাফের বাহারছড়ায় এই অভিযান চালানো হয়। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কচ্ছপিয়া এলাকার কুখ্যাত মানব পাচারকারী মোঃ আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদাম ঘরে আটকে রেখেছে। খবর পেয়ে গত ১৫ ফেব্রুয়ারি  রবিবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড টেকনাফ   স্টেশন , আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে উক্ত বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আভিযানিক দল উক্ত বাড়ির গুদাম ঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান লেঃ কমান্ডার বিএন সিয়াম-উল-হক।

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo