• সমগ্র বাংলা

বগুড়া শিবগঞ্জে ধানের শীষে ভোট দিতে স্বামী বাঁধা দেয়ায় গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, শিবগঞ্জ ইউনিয়নের নুরবাজ এলাকার (নাম প্রকাশে অনিচ্ছুক) ওই গৃহবধূ মীর শাহে আলমের প্রতি আস্থা ও শ্রদ্ধাবোধ রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, তার স্বামী তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ প্রয়োগ করেন এবং ধানের শীষে ভোট দিতে বাধা দেন। পরিবারিক এই চাপ সহ্য করতে না পেরে গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকাল সাড়ে ১১ টায় তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে নব-নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলমের নির্দেশে উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় গৃহবধূর চিকিৎসার যাবতীয় দায়িত্ব সংসদ সদস্য মীর শাহে আলম গ্রহণ করেছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। 

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

  • company_logo