• সমগ্র বাংলা

কালীগঞ্জ কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদে দুই কৃতি সন্তানের অন্তর্ভুক্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় অবদান রাখা দুই কৃতি ব্যক্তিত্ব-ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ও কাজী জাহেদ হাসান-কালীগঞ্জ কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাঁদের এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।

ইঞ্জিনিয়ার মো. এনামুল হক জেলার কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড গোলাবাড়ী গ্রামের আজিজুল হক ও মোসাম্মৎ শামসুন্নাহার বেগম দম্পতির সন্তান।

পেশায় তিনি সরকারি চাকরিজীবী ও শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলী হিসেবে তিনি কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

অপরদিকে, কাজী জাহেদ হাসান একই জেলা ও পৌরসভার ৬নং ওয়ার্ড চৌড়া গ্রামের কাজী আনোয়ার হোসেন ও শামসুন্নাহার বেগম দম্পতির সন্তান। পেশাগত জীবনে তিনি একজন চাকরিজীবী হলেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের।

সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁরা সদস্য হিসেবে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কালীগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের নিরলস পরিশ্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়।


গত ৩০ জুন অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাঁদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতেও তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

কালীগঞ্জ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ জানান, সমাজকল্যাণমূলক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে অভিজ্ঞ ও নিবেদিত ব্যক্তিদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এই দুই কৃতি সন্তান সংগঠনের অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখবেন-এমনটাই সবার প্রত্যাশা।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo