• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনা ৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬জন সংসদ সদস্য পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

এরা হলেন- বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র), সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম  ঘোড়া), গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল খালেক (হাতপাখা), জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ও গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য)। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পাবনা-৩ আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪টি। এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮১১টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭০.২২ %। এরমধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ১০৭২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪২০ ভোট এবং গণফোরামের সরদার আশা পারভেজ পেয়েছেন ১৭৩ ভোট।

নির্বাচনী নীতিমালা অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। কিন্তু ওই ৬জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের অনেক কম। সে কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo