ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাকির হোসেন বাবলু শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মতিউর রহমান আকন্দ-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে আন্তরিক পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।
এ সময় এডভোকেট মতিউর রহমান আকন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে মিষ্টিমুখ করান। উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা পারস্পরিক সম্মান ও সম্প্রীতির এ চিত্র ইতিবাচক বার্তা ।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সম্মানবোধ ও মানবিক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত এমপির এ সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে বলে তারা অভিমত ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা জানান, মুক্তাগাছার উন্নয়ন ও জনকল্যাণে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতাই সময়ের দাবি।
রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে নির্বাচনী মাঠে, তবে ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি অটুট থাকাই কাম্য। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন এবং সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম শহিদ আরো অনেকেই। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, মুক্তাগাছায় এমন সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)