ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে সম্পন্ন হয়েছে। টাঙ্গাইল–২ (গোপালপুর) উপজেলার মোট ৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রে “না” ভোট এগিয়ে রয়েছে।
নির্বাচন-পরবর্তী কেন্দ্রভিত্তিক পাওয়া ফলাফল: চাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র ২) মোট ভোট: ১৬২১ হ্যাঁ: ৭০০ না: ৭৩৭, বাগুয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র ৪৪) মোট ভোট: ১৯৬৮ হ্যাঁ: ৬২০, না: ১২৪৭, জোত আতাউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র ৬১) মোট ভোট: ১৬৬০, হ্যাঁ: ৭৪০ না: ৭৯৭ দক্ষিণ মাইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র ৬২) মোট ভোট: ১৭০০ হ্যাঁ: ৯৬৪ না: ৫৯০ ভোট পড়েছে।
গোপালপুর উপজেলায় ১৫৫৫৫২২ ভোটের মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৯৪৮৫২ না ভোট পড়েছে ৪১০২৫ ভোট পড়েছে।
গণভোট প্রচারণায় সক্রিয় আনিকা নার্গিস, যিনি জুলাই যোদ্ধা এনসিপি ও এম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন, বলেন যে ফলাফল তাদের জন্য হতাশাজনক। তাঁর ভাষায়, আমরা হ্যাঁ ভোটের সমর্থনে ব্যাপক প্রচারণা করেছি। তারপরও কিছু ৪ ভোট কেন্দ্রে না ভোট এগিয়ে থাকাটা দুঃখজনক। তবে জনগণের রায়কেই সর্বোচ্চ মূল্য দিতে হবে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...
দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

মন্তব্য (০)